× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী

অষ্টম শ্রেণী পর্যন্ত সবধরনের শিক্ষা প্রাথমিক শিক্ষায় উন্নীত

admin
হালনাগাদ: বুধবার, ১৮ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সবধরনের শিক্ষা প্রাথমিক শিক্ষায় উন্নীত করা হয়েছে। এখন থেকে এটি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে।

আজ বুধবার সচিবালয়ে শিক্ষানীতি বাস্তবায়ন সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এ কথা জানান। তাঁরা বলেন, এটা দেশের শিক্ষাক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষানীতির আলোকে আজ সিদ্ধান্ত নেওয়া হলো যে অষ্টম শ্রেণি পর্যন্ত সব ধরনের শিক্ষা এখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকবে। আপাতত যেখানে যেভাবে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা আছে, সেটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলে গেল। এখন ওই মন্ত্রণালয় ঠিক করবে, কীভাবে তারা এই কাজগুলো বাস্তবায়ন করবে।

শিক্ষামন্ত্রী বলেন, সিদ্ধান্ত হয়ে গেলেও এখন কিছু আনুষ্ঠানিকতা বাকি। প্রধানমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠিয়ে অনুমোদন নেওয়া হবে। প্রয়োজনে মন্ত্রিসভারও অনুমোদন নেওয়া হবে। তবে আজকের থেকে এই দিনটি ধরা হবে। শিক্ষার ক্ষেত্রে এত বড় মৌলিক পরিবর্তন আগে হয়নি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজকের তারিখে কার্যক্রম শুরু করে দিলাম। নতুন অর্থ বছরের আগেই আনুসাঙ্গিক সব ঠিক করে ফেলা হবে।’

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও বেশ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..