× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ – তথ্যমন্ত্রী আম উৎসব আয়োজন করলো স্বপ্ন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি থানায় জিডি কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ২০২৮ সালের মধ্যে সব নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎ পাইকগাছার ঢেউ সংস্থার পরিচালক সুকান্তি ঢাকা থেকে নিখোঁজ ; এক মাসেও মেলেনি সন্ধান  পাইকগাছার চাঁদখালীতে গনপিটুনীতে নিহতের ঘটনায় গ্রেফতার সাবেক ছাত্রনেতা মিন্টু কে জেল-হাজতে প্রেরণ  বাংলাদেশ ও ইইউ’র মধ্যে আরও গভীর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত

ডেস্ক

প্রথম টেস্ট জয়ী অধিনায়ক হাবিবুলকে সরিয়ে দ্বিতীয় স্থানে সাকিব

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
shakib al hasan

দেশের প্রথম টেস্ট জয়ী অধিনায়ক হাবিবুল বাশারকে পিছনে ফেলে  বাংলাদেশের হয়ে বড় ফরম্যাটে সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে দ্বিতীয়স্থানে উঠলেন সাকিব আল হাসান।

গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে টস করতে নেমেই সর্বোচ্চ ম্যাচে নেতৃত্বের ক্ষেত্রে দ্বিতীয়স্থানে জায়গা করে নেন সাকিব। বাংলাদেশকে ১৯তম ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। এখন পর্যন্ত সাকিবের অধীনে ৩টিতে জয়, ১৫টিতে হেরেছে বাংলাদেশ।

১৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে তৃতীয়স্থানে নেমে গেছেন হাবিবুল। তার অধীনে ১টি জয়, ১৩টিতে হার ও ৪টিতে ড্র করেছে বাংলাদেশ। হাবিবুলের অধীনে একমাত্র জয়টি ছিলো টেস্টে বাংলাদেশের প্রথম জয়। ২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ফরম্যাটে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ।

বাংলাদেশকে টেস্টে সবচেয়ে বেশিবার নেতৃত্ব দেয়ার রেকর্ডের মালিক মুশফিকুর রহিম। ৩৪ টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধীনে ৭টিতে জয়, ১৮টিতে হার ও ৯টিতে ড্র করেছে বাংলাদেশ।


এ ক্যটাগরির আরো খবর..