× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

প্রথম ক্যানোলা বৈশিস্টের “বারি সরিষা ১৮” জাত আবিস্কার

Dutta
হালনাগাদ: শনিবার, ৯ মার্চ, ২০২৪
বারি সরিষা ১৮

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবন করা হয়েছে “বারি সরিষা-১৮” নামে নতুন একটি সরিষার জাত। নতুন উদ্ভাবিত সরিষার জাতটি বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে বিশেষ করে উপকূলীয় এলাকায় চাষাবাদের জন্য উপযুক্ত।

বিএআরআই’র তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম বলেছেন, অন্য জাতগুলোর চেয়ে এই জাতের ফলন বেশি পাওয়া যাবে দেড় গুন। বিনাচাষেও এর আবাদ করা যাবে। জাতটি বাংলাদেশে উদ্ভাবিত প্রথম ‘ক্যানোলা’ বৈশিষ্ট্রের।

তিনি আরও বলেন, এই জাতে “ইরুসিক এসিডের” পরিমান কম থাকায় এটি অন্য জাতের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর। নতুন এই জাত কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়া গেলে ভোজ্য তেলের উৎপাদন বাড়বে বলেও তিনি উল্লেখ করেছেন। এতে করে আমদানী ব্যয় কমবে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রার। তাই বিজ্ঞানীরা বারি সরিষা ১৮ নামে নতুন একটি সরিষার জাত আবিস্কার করেছেন।

বারি সরিষা-১৮ জাতের উৎপাদনশীলতা ও উৎপাদন প্রযুক্তি শীর্ষক বিষয় নিয়ে শনিবার দুপুরে বরিশালের রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ও বিএআরআই’র আয়োজনে দপদপিয়ার পূর্ব চর এলাকায় মাঠ দিবস পালিত হয়েছে।

মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএআরআই’র তৈলবীজ গবেষণা কেন্দ্রর পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও পিডি’র ড. মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার। সভাপতিত্ব করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু। বক্তব্য রাখেন, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ মাহমুদুল হাসান খান।


এ ক্যটাগরির আরো খবর..