মাদারীপুরে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবির প্রতিবাদে ব্যবসায়ীদের বিভোক্ষ

মাদারীপুরে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবির প্রতিবাদে ব্যবসায়ীদের বিভোক্ষ
মাদারীপুরে পহেলা মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবির ঘটনা ঘটেছে।
শনিবার ২৯ এপ্রিল দুপুরের শহরের পুরাণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবাদে ব্যবসায়ীরা বিভোক্ষ মিছিল করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের পুরান বাজার এলাকার মেসার্স বনিক হার্ডওয়ারের মালিক খোকন বনিকের কাছে পহেলা মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চাঁদা দাবি করেন সদর উপজেলার পাঁচখোলা এলাকার হাফেজ হাওলাদারের ছেলে পান্নু হাওলাদার ও তার সঙ্গীরা। প্রথমে দোকানদার তিনশত টাকা দেন। পরে ভয়ভীতি দেখিয়ে দোকানদারের কাছে আরো বেশি টাকা চাওয়া। এতে দোকানদার দিতে রাজি না হলে ক্ষিপ্ত হয়ে ক্যাশবক্স থেকে এক হাজার টাকার নোট একটি নোট জোড়পূর্বক নেন পান্নু। একপর্যায়ে রাগন্বিত হয়ে হাজার টাকার নোট ছিঁড়ে ফেলার অভিযোগ পান্নুর বিরুদ্ধে।
এমনকি ব্যবসায়ীকে অকথ্য ভাষার গালিগালাজ করে চলে যান অভিযুক্ত পান্নু ও তার সহযোগিরা। প্রতিবাদে রাস্তার বিভোক্ষ মিছিল বের করেন ব্যবসায়ীরা। এ সময় বনিক সমিতি ও ব্যবসায়ীদের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে পান্নু হাওলাদারকে আইনের আওতায় এনে বিচার দাবী করেন তারা। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন তারা। পরে খবর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, হার্ডওয়ার দোকানে চাঁদা দাবির ঘটনায় পুলিশ ঘটনাস্থনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় নেয়া হবে  আইনগত ব্যবস্থা।
এদিকে এ ব্যাপারে জানতে অভিযুক্ত পান্নু হাওলাদারে সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।