× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

‘প্রতিশোধ’, ‘প্রতিহিংসা’ শব্দগুলোয় আপত্তি মাশরাফির

admin
হালনাগাদ: শনিবার, ৫ মার্চ, ২০১৬

পাকিস্তানের বিপক্ষে জিতেই পুরো দলকে মাটিতে পা রাখতে বলেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাথার ওপর কোনো চাপ নিয়ে নয়, সম্পূর্ণ নির্ভার থেকেই এশিয়া কাপের ফাইনালটা খেলার কথা বলেছিলেন। ভারতের বিপক্ষে এই মহারণের আগে গোটা দেশ যখন উত্তেজনায় কাঁপছে, মাশরাফির কণ্ঠে উত্তেজনা সরিয়ে রেখে ক্রিকেট উপভোগের আহ্বান।

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের পর থেকেই যেন ভারতের বিপক্ষে ম্যাচ মানে অন্য কিছু। এক ধরনের প্রতিশোধের স্লোগানও ওঠে সমর্থক মহলে। আম্পায়ারিং বিতর্কে ভরা গত বিশ্বকাপে মেলবোর্নের ওই কোয়ার্টার ফাইনালের প্রতিটি মুহূর্ত ভারতকে ফিরিয়ে দেওয়ার নেশা যেন পেয়ে বসে। গত বছর বিশ্বকাপের সেই ক্ষত টাটকা থাকতে থাকতেই ওয়ানডে সিরিজে ভারতকে হারানোর পরও এই প্রতিশোধের আগুন এখনো কমেনি।

এবার এশিয়া কাপে প্রথম ম্যাচেই ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এবারও সেই রোহিত শর্মার ‘না-হওয়া’ ক্যাচ, আর সেই রোহিতের ব্যাটেই ম্যাচের রং বদলে যাওয়া। না চাইলেও যেন মেলবোর্ন ফিরে আসে বারবার!

এবার ম্যাচটি ফাইনাল বলেই উত্তেজনা আরও বেশি। তবে অধিনায়ক মাশরাফি মেলবোর্নের ওই ম্যাচ নিয়ে নাকি মাথাই ঘামাতে চান না। কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারে মাশরাফি স্পষ্ট করে বলেছেন, ‘দলকে উজ্জীবিত করতে প্রতিহিংসার কথা বলতে হবে, এটা আমি বিশ্বাস করি না। দলকে উজ্জীবিত করতে কাউকে আঘাত করে কিছু বলতে হবে কেন?’

মেলবোর্নের সেই হুলুস্থুল ফেলে দেওয়া কোয়ার্টার ফাইনাল বাংলাদেশের ক্রিকেটাররা মন থেকে মুছে ফেলেছে বলেই জানিয়েছেন মাশরাফি, ‘সত্যি বলতে কি, মেলবোর্নের ওই ম্যাচের রেশ আমাদের মধ্যে নেই।’

ফাইনালে ভারতকে এগিয়ে রাখতে চান মাশরাফি। বলেছেন, ‘এটা টি-টোয়েন্টির এক নম্বর দলের সঙ্গে দশ নম্বর দলের লড়াই। ভারতই ফেবারিট।’

ভারতকে ফেবারিট বললেও লড়াই করার প্রত্যয়টা কিন্তু জানাতে ভোলেননি বাংলাদেশ অধিনায়ক। সেবার ভারতকে কাঁপিয়ে দেওয়া অভিষিক্ত পেসার মুস্তাফিজুর রহমান খেলছেন না ফাইনালে। তাঁর প্রসঙ্গও উঠে এল। তবে মাশরাফি বললেন, ‘আমাদের আত্মবিশ্বাস আছে লড়াই করার। মুস্তাফিজকে খুব মিস করব। সে খেললে ফাইনালে খুব ভালো হতো। তবে আমরা লড়াই করে যাব। যা হওয়ার হবে।’

মাশরাফির হিসাবটা পরিষ্কার। খামোখা বাড়তি চাপ নিতে যাওয়া কেন। সেই মনস্তাত্ত্বিক চাপটা তিনি ভারতের ওপরই চালান করে দিলেন বোধ হয়।


এ ক্যটাগরির আরো খবর..