প্রাথমিক ও গণশিক্ষা সচিবের মাতার মৃত্যুতে প্রতিমন্ত্রীর শোক

প্রাথমিক ও গণশিক্ষা সচিবের মাতার মৃত্যুতে প্রতিমন্ত্রীর শোক

ঢাকা, ২৩ ফাল্গুন (৭ মার্চ): প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আকরাম -আল-হোসেনের  মাতা, বিশিষ্ট সমাজসেবক ও সর্বজন শ্রদ্ধেয়  নুরজাহান বেগম আজ ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি……..রাজিউন)। মরহুমার বয়স হয়েছিল ১০০ বছর। মৃত্যুকালে তিনি ৩ পুত্র,  ১ কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন  মন্ত্রণালয়ের সচিবের মাতার মৃত্যুতে গভীর শোক  ও দুঃখ  প্রকাশ করেছেন। তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।