× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঝিনাইদহ কালীগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষনের ঘটনায় ধর্ষক আলামিন গ্রেফতার

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জলকার মাজদিয়া গ্রামে বুধবার দুপুরে ২৪ বছরের স্বামী পরিত্যক্তা এক প্রতিবন্ধী নারী ধর্ষিত হয়েছে। এ ঘটনায় ধর্ষক আলামিনকে গ্রেফতার করেছে পুলিশ।

আলামিন একই গ্রামের তরকারী বিক্রেতা নরুন্নবীর ছেলে। সুবর্নাসরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এএসআই সাকিল খান জানান, মঙ্গলবার দুপুরে ওই স্বামী পরিত্যক্তা মাঠে ছাগল চরাতে যায়। এ সময় আলামিনও মাঠে ছিল। মাঠে একা পেয়ে তাকে ধর্ষন করে পালিয়ে যায় ধর্ষক দুই সন্তানের জনক আলামিন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে কালীগঞ্জ উপজেলার সোনালীডাঙ্গা গ্রাম থেকে মঙ্গলবার রাত ৮টার দিকে ধর্ষক আলামিনকে গ্রেফতার করে। পুলিশ আরো জানায়, ধর্ষিত ওই নারীর বিয়ের পর সন্তান প্রসব করতে গিয়ে অঙ্গহানী ঘটে। এরপর তার স্বামী তালাক দেয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..