× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

পিআইডি

প্রতিদিনই পরিবেশ দিবস বিবেচনায় বছরব্যাপী চালাতে হবে পরিবেশ সুরক্ষা কার্যক্রম -পরিবেশমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ৩ জুলাই, ২০২৪
প্রতিদিনই পরিবেশ দিবস

পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়, তাই প্রতিদিনই পরিবেশ দিবস বিবেচনা করে বছরব্যাপী চালাতে হবে পরিবেশ সুরক্ষা কার্যক্রম। একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে হলে অনতিবিলম্বে সরকারের পাশাপাশি আমাদের সবাইকে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

আজ বুধবার পরিবেশ অধিদপ্তরে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেমন্ত্রী বলেন, আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে হবে। দেশের পরিবেশ সুরক্ষায় আমাদের আচরণ ও দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। একটি সবুজ, সুন্দর ও সুস্থ পৃথিবী আমাদের সকলের প্রাপ্য। পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন আসুন, আমরা সবাই মিলে পরিবেশের সুরক্ষায় এগিয়ে আসি এবং আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী নিশ্চিত করি।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ছিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতার বিজয়ী এবং পরিবেশ মেলার শ্রেষ্ঠ স্টলের প্রতিনিধিদের পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..