বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশও এ বছর দিবসটি উদযাপন করছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’। প্রতিটি সরকারি হাসপাতালে ১ জন করে হোমিওপ্যাথিক ডাক্তার নিয়োগ করতে হবে। এমন দাবী জানিয়েছেন জনস্বাস্থ্য হোমিও’র নেতৃবৃন্দ। হাসপাতালে হোমিওপ্যাথিক ডাক্তার
আজ ৭ এপ্রিল ২০২৩ জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জনস্বাস্থ্য হোমিও’র উদ্যোগে র্যালি ও আলোচনা সভায় এমন দাবী তুলে ধরেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এম শরিফুল ইসলাম চেয়ারম্যান, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যান্সার চিকিৎসক ও কন্সাল্টেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন ডা. সরওয়ার আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা আজম চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল হিউম্যানরাইটস এন্টিক্রাপশন ক্রাইম ইনভেস্টিগেশন সোসাইটি ও স্বাধীন টিভি, টাচ মেথড ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ওয়ালী উল্লাহ ফরহাদ, শিক্ষক নেতা শামসুল হক, শ্রমিক নেতা এম এ আউয়াল, মোহাম্মদ দ্বীন ইসলাম বাদল, পরিদর্শক বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি, আনিসুর রহমান রাজনীতিবিদ, আবদুল আলিম, নুরুল হক পরিচালক জনস্বাস্থ্য হোমিও, ঢাকা দক্ষিন সমন্বয়কারী ফোনে ফোনে রক্তদান” অনুষ্ঠানটি পরিচালনা করেন, আনিসুর রহমান পরিচালক জনস্বাস্থ্য হোমিও এবং প্রধান সমন্বয়কারী ফোনে ফোনে রক্তদান। সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি।


