× Banner
সর্বশেষ
আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম

ডেস্ক

ব্রাজিলে আমাজন রক্ষায় লুলার অঙ্গীকারের বাস্তবায়ন চায় পরিবেশবাদীরা

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
লুলা দি সিল্ভা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা ক্ষমতা নেয়ার প্রথম দিনেই পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন রেইন ফরেস্ট রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেন। অতিরক্ষণশীল জইর বলসনারোকে হারিয়ে ক্ষমতায় আসার পর লুলার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ায় আমাজন বন রক্ষা করা। কারণ বলসনারোর চার বছর মেয়াদে লাগাতারভাবে এ বন উজাড় করা হয়।

তাই ক্ষমতায় এসে কাজ শুরুর প্রথম দিনেই লুলা আমাজন রক্ষায় একটি ডিক্রিতে স্বাক্ষর করেন। এছাড়া তিনি আন্ত:মন্ত্রণালয় টাস্কফোর্স গঠন এবং রেইনফরেস্ট রক্ষায় বাতিলকৃত আন্তর্জাতিক তহবিলের পুনরুজ্জীবন ঘটান। তিনি বন উজাড়ের বিরুদ্ধে শুন্য নীতির অঙ্গীকার করেন।

কিন্তু এখন এসব অঙ্গীকার ও পদক্ষেপ বাস্তবায়নের পালা। কারণ সোমবার লুলার(৭৭) ক্ষমতার একশ দিন পূর্ণ হয়েছে। এ উপলক্ষে পরিবেশবিদরা বলছেন, জমি দখলকারী, গবাদি পশুর খামার ও অবৈধ সোনার খনির কারনে আমাজনের ধ্বংস বন্ধ করতে তারা সম্মানিত পরিবেশমন্ত্রী মারিনা সিলভার কাছ থেকে পরবর্তী দৃঢ় পদক্ষেপ আশা করছেন। গ্রিনপিস ব্রাজিলের ক্রিস্টিয়ান মাজেত্তি বলেছেন, আমরা শেষ পর্যন্ত একটি স্বাভাবিক সরকারে ফিরে এসেছি। আমরা এখন বাস্তবায়ন পর্যায় দেখার অপেক্ষায় আছি।

এদিকে ক্ষমতায় ফেরার পর লুলা বিস উষ্ণ অর্ভ্যত্থনা পেলেও আমাজন রক্ষায় তহবিল পেতে তাকে হিমশিম খেতে হচ্ছে। এ প্রেক্ষিতে অ্যক্টিভিস্টরা বলছেন, লুলা সরকারকে একাধিক অবস্থান থেকেই লড়াই চালিয়ে যেতে হবে। মাজেত্তি বলেন, বিষয়টি জরুরি। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে আমাজনের কার্বন নিঃস্বরণ শোষণ ক্ষমতা কমে গেছে। তাই বসে থাকার সময় নেই।


এ ক্যটাগরির আরো খবর..