আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে বাংলাদেশ দলের জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে বাংলাদেশ দলের জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট সিরিজে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টাইগারদের ৭ উইকেটে জয়লাভের জন্য জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী আয়ারল্যান্ডকে হারানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাশাপাশি জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের সবাইকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টে দেশের মাটিতে চতুর্থ দিনে দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগে বাংলাদেশ দলকে ১৩৮ রানের টার্গেট দিয়েছিল আয়ারল্যান্ড। দুই দলের ওয়ানডে এবং টি২০ সিরিজের পর একমাত্র এই টেস্ট দিয়েই শেষ হচ্ছে আয়ারল্যান্ড দলের বাংলাদেশ সফর। আগের ওই দুই সিরিজেও টাইগাররা জয় পায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।