এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥
পাটকেলঘাটাসহ আশপাশের এলাকায় মঙ্গল শোভাযাত্রা ,বিভিন্ন অনুষ্ঠানমালা, অনন্দ হৈ হুলোড়ের মধ্যদিয়ে পহেলা বৈশাখ পালিত হয়েছে। ‘এসো হে বৈশাখ এসো এসো’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বৈশাখ বরণের এ গানের মধ্যদিয়ে পাটকেলঘাটাস্থ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সাতক্ষীরা শাখার বটমুলের সবুজ চত্বরে বর্ণিল মে ১লা বৈশাখের অনুষ্ঠানমালা শুরু হয়। অধ্যাপক বীরেন্দ্রনাথ মাহাতা মঙ্গল প্রদ্বীপ প্রজ্বালনের মাধ্যমে দিনব্যপী বৈশাখী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষনা করেন। এরপর শিল্পী, সাংবাদিক,শিক্ষক, বুদ্ধিজীবি, নারী পুরুষ,শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাঙালীর চিরচেনা ঢাক-ঢোল,কাঁশর,সানাই,ঘোড়াগাড়িসহ বিভিন্ন সাজে সকাল ৮টায় মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কুমিরা সহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রবীন্দ্র সদনে এসে সমবেত হয়। এরপর সেখানে পান্তা ইলিশ ভোজনের সাথে সাথে মে চলতে থাকে রবীন্দ্রসঙ্গীত.নজরুলগীতি পলীগীতি,লালনগীতিও বাউলসহ বিভিন্ন ধরনের বাংলা গান, আবৃত্তি ও নৃত্য। এরই মাঝে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি আসাদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম,অধ্যাপক বীরেন্দ্রনাথ মাহাতা, দেবজিৎমিত্র, অধ্যাপক প্রশান্ত রায়, প্রধান শিক্ষক বাবলুর রহমান, শরিফুল্লাহ কায়সার সুমন,ড. বিধান চন্দ্র ঘোষ, মোস্তাফিজুর রহমান,নারায়ন মজুমদার, বিশ্বাস আতিয়ার রহমান, প্রমুখ । জেলা কৃষকলীগের উদ্যোগে অনন্দ হৈ হুলোড়ের মধ্যদিয়ে পহেলা বৈশাখ পালিত হয়েছে জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধুর নেতৃত্বে র্যালি ও পান্তা ইলিশের আয়োজন করা হয় এছাড়া কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিশাল র্যালী ও পান্তা ইলিশের আয়োজন করে । এছাড়া বিভিন্ন বিদ্যালয় ও সামাজিক সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ পালিত হয়েছে।



