× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

ঝিনাইদহে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  ‘আপনার রক্তদানে সুস্থ হোক আরএকটি জীবন’ এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝিনাইদহে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। বুধবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচী পালন করেন অবদান রক্তদান কেন্দ্র নামের একটি সংগঠন।

প্রাইম সমাজ কল্যাণ সংস্থা স্মার্ট হেলথ সার্ভিসের সহযোগিতায় এতে সদর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন। এসময় অবদান রক্তদান কেন্দ্রের সভাপতি তারেক হোসেন পল্লব ও সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন সোহাগ, প্রাইম সমাজ কল্যাণ সংস্থা স্মার্ট হেলথ সার্ভিস প্রকল্পের চেয়ারম্যান শামীম হোসেন, পরিচালক (প্রশাসন) খোরশেদ আলম, কাজী মোহাম্মদ আলী, মনিরুল ইসলাম, আল সানী, মনিরুজ্জামান, মেহেদি হাসান, শামীম হোসেন, সাজ্জাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সকাল থেকে দুপুর পর্যন্ত ১’শ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..