× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

প্রতিটি বুথফেরত সমীক্ষাতেই নেহরুর পর টানা তৃতীয় বার মোদী সরকার

Dutta
হালনাগাদ: রবিবার, ২ জুন, ২০২৪
অশোকনগরে আয়োজিত জনসভায়

ভারতে সাত দফার ভোটপর্বের শেষে সব বুথফেরত সমীক্ষারই ইঙ্গিত, এনডিএ শরিকদের নিয়ে তৃতীয় বার কেন্দ্রে সরকার গড়তে চলেছেন নরেন্দ্র মোদী। এবারের জরিপও বোঝাল, দেশের অধিকাংশ রাজ্যের ভোটার কেন্দ্রে শক্তপোক্ত সরকার চায়। টানা ১০ বছর শাসনের পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি জনগণের আস্থায় টোল পড়েনি।

সব জরিপই বিজেপি ও এনডিএ–কে ৩৫৯ থেকে ৩৯৫ আসন দিয়েছে। ‘ইন্ডিয়া’ জোটকে দিয়েছে ১২৫ থেকে ১৬১ আসন। প্রতিটি জরিপ অনুযায়ী, বিজেপি শুধু হিন্দি–বলয়ে তার অবস্থান ধরেই রাখেনি, তারা দক্ষিণেও ডানা বিস্তার করতে চলেছে। যেমন তামিলনাড়ু ও কেরালা। এই দুই রাজ্যে বিজেপি কখনো একার ক্ষমতায় আসন জেতেনি। এবার জরিপ অনুযায়ী, বিজেপি তামিলনাড়ুতে ১ থেকে ৩টি আসন পেতে পারে, কেরালায়ও পেতে পারে ২–৩টি আসন।

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের চেয়ে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। এবিপির সি ভোটার জরিপে রাজ্যটির ৪২ আসনের ২৩ থেকে ২৭টিতে বিজেপির জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। তৃণমূল পাবে ১৩ থেকে ১৭টি। এক থেকে তিনটি আসন পেতে পারে বাম-কংগ্রেস জোট। ইন্ডিয়া টুডের অ্যাক্সিস মাই ইন্ডিয়া জরিপে বিজেপি ২৬ থেকে ৩১ আসন পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তৃণমূল ১১ থেকে ১৪টি পাবে। বাম-কংগ্রেস দুটি আসন পেতে পারে। নিউজ টোয়েন্টিফোরের টুডেজ চাণক্যের জরিপে বিজেপির ২৪, তৃণমূলের ১৭ ও বাম-কংগ্রেসের একটি আসনের পূর্বাভাস দিয়েছে। ২০১৯ সালে রাজ্যটিতে বিজেপি পেয়েছিল ১৮টি আসন। আর তৃণমূল পায় ২২টি। বাকি দুটি গিয়েছিল কংগ্রেসের ঝুলিতে।

তবে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে আজ সন্ধ্যায় বৈঠক থেকে বেরিয়ে বুথফেরত জরিপ নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের দল ও জোটের নেতাদের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হয়েছেন, ইন্ডিয়া জোট ২৯৫ আসনে জয়ী হবে।

ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে, বুথফেরত সমীক্ষার ইঙ্গিত যে সব সময় মেলে, এমন নয়। বুথফেরত সমীক্ষা একেবারে ভুল প্রমাণিত হওয়ার উদাহরণও অসংখ্য। বুথফেরত সমীক্ষার বৈজ্ঞানিক ভিত্তি নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। তবে বুথফেরত সমীক্ষার পূর্বাভাস মিলে যাওয়ার উদাহরণও রয়েছে। ভোট পণ্ডিতদের একাংশ মনে করেন, এই ধরনের সমীক্ষায় মোটের উপর ভোটারের মনের একটি আভাস পাওয়ার সম্ভাবনা থাকে। তবে ঘটনাচক্রে, ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটের মতোই এ বারেও সব বুথফেরত সমীক্ষাই বলছে, সরকার গড়তে চলেছে এনডিএ।


এ ক্যটাগরির আরো খবর..