× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

প্রচার মাঠে জর্জ বুশ!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: জেব বুশের পক্ষে এবার প্রচারণায় নেমেছেন বড় ভাই জর্জ ডব্লিউ বুশ মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের প্রার্থীদের প্রাথমিক নির্বাচনে।  সোমবার সাউথ ক্যারোলিনায় একটি র‌্যালিতে ছোট ভাইয়ের সঙ্গী হয়েছিলেন বুশ জুনিয়র।

আগামী শনিবার সাউথ ক্যারোলিনায় প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত প্রাথমিকে ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ আশানুরুপ ফল পাননি। আইওয়াতে টেক্সাসের গভর্নর টেড ক্রুজ এবং নিউ হ্যাম্পশায়ারে আলোচিত ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে ছিলেন। জেব বুশ নির্বাচনী ফলে তৃতীয় স্থানটিও পাননি। অবশ্য তিনি প্রচারণা বাবদ ব্যাপক খরচ করলেও রিপাবলিকান ভোটারদের মধ্যে আশানুরুপ কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেননি। তাই এর আগে নির্বাচনী প্রচারণায় মা বারবারা বুশকে নামিয়েছিলেন জেব। এবার সাবেক প্রেসিডেন্ট ও বড় ভাই বুশ জুনিয়রের ইমেজকে কাজে লাগাতে চাইছেন তিনি।

সাউথ ক্যারোলিনাতে বরাবরই বুশ পরিবার অনেক বেশি সমর্থণ পেয়েছে। এর আগে জেব বুশের বাবা ও ভাই এখানে ব্যাপক সমর্থণ পেয়েছিলেন। বাবা ও ভাইয়ের সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতে সোমবার নির্বাচনী প্রচার র্যালিতে বুশ জুনিয়রকে নিয়ে আসেন জেব। এসময় সাবেক ফাস্ট লেডি লরা বুশও উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..