× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মধুখালী প্রতিনিধি

প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন আ’লীগ নেতা মামুন

Dutta
হালনাগাদ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
faridpur 1 ason

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারনা ও গণসংযোগ করে যাচ্ছে আব্দুল্লাহ আল মামুন। ফরিদপুর নির্বাচনী আসন -১ আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী এই তিন উপজেলা নিয়ে গঠিত। আব্দুল্লাহ আল মামুন সাবেক পদত্যাগী সংসদ আব্দুর রউফ মাষ্টারের ছেলে। মামুন কেন্দ্রীয় আঃ লীগের একজন সক্রিয় নেতা হিসাবে ফরিদপুর-১ আসনে বেশ পরিচিত। এলাকা ঘুরে জানা যায়, মামুনের ব্যাপকভাবে পিতার পরিচয়ে পরিচিতি রয়েছে। পিতা বিনা খরচে ওই এলাকায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এলাকাবাসীরা জানান, একজন শিক্ষক কোথায় পাবে টাকা পয়সা? তাই আমারা সৎ, নিরীহ লোক হিসাবে তাকে আঃলীগের পক্ষ থেকে ব্যাপক ভোটে নির্বাচিত করেছি। মামুনকে আঃলীগ থেকে মনোনয়ন দিলে আমরা একত্রিত হয়ে তিন উপজেলাবাসীরা ভোট দিবো। যেভাবে মামুনের বাবাকে ভোট দিয়েছি সেভাবে দিবো। মামুন বিগত অনেক বছর ধরে নেতা-কর্মীদের পাশে থেকে দলীয় কাজ করে আসছে। মামুন তিন উপজেলার সব এলাকা ঘুরে বেড়াছেন। তারই ধারাবহিকতায় মামুন সোমবার মধুখালী উপজেলার বিভিন্ন এলাকা গণসংযোগ করেছেন এবং সর্বশেষ গণসংযোগ করেছেন কামারখালী বাজারে । এ সময় কামারখালী বাজারে মামুনকে পেয়ে কামারখালী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল খুব খুশি । তাছাড়া মামুনকে পেয়ে বাজারে চায়ের দোকানে আড্ডা বসায় এবং নির্বাচন নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করে থাকে।

আব্দুলাহ আল-মামুনের সঙ্গে ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির আবুল কালাম আজাদ ইলিয়াস মিয়া সহ কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী বৃন্দ প্রমুখ। এবারের দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে এ আসন থেকে যে সব প্রার্থীরা নির্বাচন করবে বলে আঃ লীগের ব্যানারে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। তাদের মধ্যে মামুন একজন ।


এ ক্যটাগরির আরো খবর..