× Banner
সর্বশেষ
আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকৌশলী চিত্ত রঞ্জন দাশের উপজেলা দাহ কমিটির তত্ত্বাবধানে অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন

Kishori
হালনাগাদ: রবিবার, ২ আগস্ট, ২০২০
প্রকৌশলী চিত্ত রঞ্জন দাশ

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জের কৃতি সন্তান, করগাও ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্ধা বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের (পি ডাব্লিউ ডি) সংস্থাপন বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার চিত্তরঞ্জন দাশ (৭০) আর নেই। পারিবারিক শ্মশানঘাটে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
তিনি গতকাল  ১লা আগষ্ট শনিবার রাত ১০.৩০ মিনিটে ঢাকার আনোয়ার খান হাসপাতালে স্টোক করে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন। তিনি  কিছু দিন ধরে কিডনি রোগে ভোগছিলেন।  সর্বশেষ তার করোনার উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসে। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন।
ঢাকা থেকে মরদেহ নবীগঞ্জে আসার পর ২ আগষ্ট রবিবার বিকাল সাড়ে ৪ টার সময় নবীগঞ্জ উপজেলা সৎকার কমিটির নির্মলেন্দু দাশ রানা, যুবরাজ গোপ,উত্তম কুমার পাল হিমেল, এডঃ রাজীব কুমার দে তাপস, নীলকণ্ট দাশ সামন্ত নন্টী,ভৈরব  দাশ, গুরুপদ দাশ ময়না,স্বপন বিশ্বাস, অরুন পালের সার্বিক তত্ত্বাবধানে  তাঁর নিজ বাড়ি নবীগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের পারিবারিক শ্মশানঘাটে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। সৎকারে পুরোহিত্য করেন রিন্টু চক্রবর্ত্তী।
তার মৃত্যুর খবর শোনে তাজপুর গ্রামে ছুটে আসেন উপজেলা আওয়ামীলীগের সাধরন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু,উপজেলা বাসদের সভাপতি চৌধুরী ফযসল শােয়েব,ভানু লাল দাশসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..