× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

পিআইডি

প্রকৃতি বিরুদ্ধে যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে -পরিবেশমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৬ জুলাই, ২০২৪
প্রকৃতি বিরুদ্ধে যুদ্ধ

পৃথিবীতে সবচেয়ে বড় চলমান যুদ্ধ হচ্ছে প্রকৃতি বিরুদ্ধে যুদ্ধ যেটা অবিলম্বে বন্ধ করতে হবে।  মানুষ প্রকৃতির অংশ, তাই নিজেদের অস্তিত্বের জন্য নির্বিচারে প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংস অবশ্যই বন্ধ করতে হবে। তিনি এসময় প্লাস্টিক দূষণ রোধে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

শুক্রবার সন্ধ্যায় গুলশান ক্লাবে আয়োজিত রোটারি ক্লাব অব ঢাকা পাথফাইন্ডারস ২০২৪-২০২৫ বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা সবাই একটা সবুজ পরিবেশ আর সুস্বাস্থ্যের ভবিষ্যতের কথা বলছি, কিন্তু সেটা শুধু সরকারের একার পক্ষে সম্ভব হবে না। বরং সমাজের সবাইকে এগিয়ে এসে, সুনির্দিষ্ট লক্ষ্যে, একসাথে কাজ করতে হবে। অনুষ্ঠানে মন্ত্রী ক্লাবের সদস্যদের বলেন, আমাদের পরিবেশ ও জলবায়ুর স্থিতিশীলতা রক্ষায় রোটারিয়ানগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে ২০২৪-২০২৫ রোটারি বছরের জন্য ক্লাবটির নব- নির্বাচিত ব্যবস্থাপনা পর্ষদকে শপথ পাঠ করান ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান তাবাসসুম হোসেন। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ, রোটারি সদস্যরা এবং সমাজের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..