× Banner
সর্বশেষ
মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন প্রকাশ্যে সিল মারার ভিডিও দেখে তদন্তের নির্দেশ ইসির

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
প্রকাশ্যে সিল মারার ভিডিও

লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার যে ভিডিও দৈনিক প্রথম আলো পত্রিকাসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তা তদন্তের জন্য কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমানের এক সদস্য বিশিষ্ট কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশনা দেয়া হয়েছে।
কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘লক্ষ্মীপুর-৩ শূন্য আসনের নির্বাচনে ভোটগ্রহণে অনিয়মের বিষয়ে প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও চিত্রের সিডি সংযুক্ত করা হলো। সংশ্লিষ্ট ভোটকেন্দ্র চিহ্নিতকরণসহ উল্লিখিত বিষয়টি তদন্তের নিমিত্ত ভোটকেন্দ্রে নিয়োজিত সব ভোটগ্রহণ কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট অন্যান্যদের বক্তব্য গ্রহণ পূর্বক তদন্ত করে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হলো।’
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটি রোববার (৫ নভেম্বর) লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন চলাকালীন একটি ভোট কেন্দ্রের বলে জানা যায়। ৫৭ সেকেন্ডের ওই ভিডিওতে ৪৩টি ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারতে দেখা যায় এক যুবককে।
জানা গেছে, যিনি ব্যালট পেপারে সিল মেরেছেন তার নাম আজাদ হোসেন। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তবে সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করে জেলা ছাত্রলীগ।
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেব বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..