ফরিদপুরের মধুখালী-মাগুরা নির্মাণাধিন রেলপথ প্রকল্প এলাকা পরির্দশন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ২রা আগস্ট মঙ্গলবার দুপুর আড়াইটায় মধুখালী-মাগুরা নির্মাণাধিন রেলপথ প্রকল্প এলাকা পরির্দশন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
উপজেলার কামারখালী গড়াই রেলসেতু এলাকায় নির্মাণাধিন পূর্বপাশ এলাকা পরিদর্শন করেন রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যড.মোঃ সাইফুজ্জামান শিখর, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) হেলাল উদ্দিন ভূইয়া(বিপি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাছলিমা আলী, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, প্রকল্প পরিচালক মোঃ আসাদুল হকসহ রেলের উর্দ্ধাতন কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তাগণ এবং মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, মধুখালী থানার এস আই সৈয়দ তোফাজ্জেল হোসেন, এস আই সান্টু দেব সহ পুলিশ ফোস, ডিএসবি শাখার এস. আই. আকবর আলী, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, সাবেক চেয়ারম্যান ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুর রহমান বিশ^াস বাবু, জেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতা বছিরুজ্জামান মৃধা লাভলু, নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান , কামালদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুল বাশার সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিগণ এবং গ্রামপুলিশবৃন্দ প্রমুখ। মধুখালী-মাগুরা রেলপথের নির্মাণ কাজ প্রায় ৩৭.৫২%ভাগ হয়েছে বলে রেল সূত্রে জানাগেছে।


