× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

পৌর নির্বাচনে ইসির বাজেট ১’শ কোটি টাকা

admin
হালনাগাদ: সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ পৌর নির্বাচনকে সামনে রেখে এক’শ কোটি টাকার বাজেট তৈরি করেছে নির্বাচন কমিশন। সবশেষ পৌর নির্বাচনের তুলনায় যা প্রায় তিন গুন। বাজেটে আইন শৃঙ্খলা রক্ষা খাতে পঞ্চান্ন কোটি আর নির্বাচন পরিচালনা ব্যয় ধরা হয়েছে পঁয়তাল্লিশ কোটি টাকা। ২৩৫টি পৌরসভা নির্বাচনের জন্য এই বাজেটকে অস্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা। তাই ব্যয়ের খাতগুলো সুস্পষ্ট করার তাগিদ তাদের।

সবশেষ ২০১১ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ব্যয় হয়েছিল প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা। আর পাঁচ বছর পরে এবারের নির্বাচনকে সমনে রেখে প্রায় এক’শ কোটি টাকার বাজেট তৈরি করেছে নির্বাচন কমিশন। অপেক্ষা চূড়ান্ত অনুমোদনের।

প্রস্তাবিত এ বাজেটে ৫৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা ধরা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খরচ। এর মধ্যে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার-ভিডিপি, কোষ্টগার্ড ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা অন্তর্ভুক্ত। আর ব্যালট পেপার, ব্যালট বাক্স, নির্বাচনী কর্মকর্তাদের ব্যয়, মামলা পরিচালনাসহ ৬৪টি খাতে ধরা হয়েছে ৪৪ কোটি ৯২ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা নির্বাচন পরিচালনা ব্যয়। এ বিশাল অঙ্কের বাজেটকে অনেকটার অস্বাভাবিক দাবি করে এর স্বচ্ছতা নিশ্চিতের দাবি বিশেষজ্ঞদের।

নির্বাচন পর্যবেক্ষক শারমিন মুরশীদ বলেন, ‘নির্বাচনী খরচ কেন এতো বেশি হচ্ছে আগের তুলনায় তার জন্য নির্বাচন কমিশন যদি একটা ব্যাখ্যা দেন তাহলে ভালো হয়।’ ২৩৪টি পৌরসভায় ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।


এ ক্যটাগরির আরো খবর..