পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে ধামরাই-এ আজ মধ্যরাত থেকে যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা

পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে ধামরাই-এ আজ মধ্যরাত থেকে যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা

ঢাকা জেলার ধামরাই পৌরসভা নির্বাচন আগামীকাল ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আজ ২৭ ডিসেম্বর মধ্যরাত ১২টা থেকে ২৮ ডিসেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিক-আপ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা জেলা প্রশাসন।

এছাড়াও ২৬ ডিসেম্বর মধ্যরাত ১২টা থেকে ২৯ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

          ঢাকা জেলা প্রশাসন এ সংক্রান্ত একটি গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে এই  নিষেধাজ্ঞা আরোপ করেছে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক, নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে নিয়োজিত এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ  কাজে ব্যবহৃত যানবাহন চলাচলের ওপর এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।