× Banner
সর্বশেষ
আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭ জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

নোয়াখালী প্রতিনিধি

পোস্টমাস্টারের ৯ বছরের কারাদন্ড

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
ব্যাংক কর্মকর্তার ১২বছরের কারাদন্ড
নোয়াখালীতে শিশু অপহরণ করায় দায়ের করা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

নোয়াখালীতে দুর্নীতির মামলায় শ্রীবাস চন্দ্র দে নামের বরখাস্তকৃত এক পোস্টমাস্টারকে তিনটি ধারায় ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে স্পেশাল জজ আদালতের বিচারক এ.এন এম মোশেদ খান এ রায় দেন। আদালত একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে তিনটি ধারায় ২৫লাখ ৬০ হাজার টাকা জরিমানা করে।
দণ্ডপ্রাপ্ত  শ্রীবাস চন্দ্র দে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া এলাকার নারায়ণ চন্দ্র দে এর ছেলে এবং দত্তপাড়া ডাকঘরের বরখাস্তকৃত পোস্টমাস্টার।
দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ও আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়,আসামি শ্রীবাস চন্দ্র দে ৬জন আমানতকারীর থেকে ৩৮ লাখ ২৭ হাজার টাকা গ্রহণপূর্বক পাশবহিতে লিপিবদ্ধ করলেও সরকারি কোষাগারে জমা না দিয়ে  প্রতারণামূলকভাবে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করত আত্মসাত করায়  দণ্ডবিধি ৪০৯/৪২০ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় কমিশনের অনুমোদন নিয়ে তদন্তকারী কর্মকর্তা জনাব সুবেল আহমেদ, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী কর্তৃক বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।
এ বিষয়ে জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,রায় প্রচারকালে আসামি আদালতে উপস্থিত থাকায় সাজা পরোয়ানা মূলে তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..