× Banner
সর্বশেষ
শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

পোষা বিষধর সাপকে খাবার খাওয়াতে গিয়ে কামড়ে সাপুড়ের মৃত্যু

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ জুলাই, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি, সোমবার (২২,জুলাই) ২৭৪: নড়াইলে পোষা বিষধর সাপকে খাবার খাওয়াতে গিয়ে তার কামড়ে নড়াইলে আনোয়ার হোসেন (৪০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। তিনি মাগুরা জেলার গঙ্গারামপুর গ্রামে কাশেম আলীর ছেলে।

প্রতিবেশি পল্লব জানান, আনোয়ার হোসেন পেশায় একজন সাপুড়ে। বিভিন্ন এলাকার মানুষকে সাপে কাটলে তিনি ঝাড়ফুক ও গাছ খাইয়ে সুস্থ্ করে তুলেছেন। তিনি কয়েকটি বিষধর সাপ পুষতেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, আনোয়ার আজ সকালের দিকে তার পোষা সাপকে মাছ খাওয়াতে যান। এসময় একটি বিষধর সাপে কামড়ালে কিছু গাছ-গাছড়া খেয়ে ঘুমিয়ে পড়েন। অসুস্থ্ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে নছিমন যোগে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

কিন্তু নড়াইল সদর হাসপাতালে সাপের কামড়ের প্রতিষেধক এন্টিভেনাম না থাকায় বিনা চিকিৎসায় বিকেল সোয়া চারটার দিকে মারা যান। জরুরী বিভাগে চিকিৎসক মিজানুর রহমান জানান, হাসপাতালে সাপে কাটা রোগীর প্রতিষেধক এন্টিভেনাম না থাকায় বাইরের থেকে কিনতে বলা হয়। কিন্তু রোগীরা বিভিন্ন দোকানে ঘুরে ওষুধ পেলেও বাকি না দেয়ায় ওষুধ প্রয়োগ করা সম্ভব হয়নি। পরে রোগীর মৃত্যু হয়।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আফম মশিউর রহমান বাবু আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ‘এই মুহূর্তে হাসপাতালে সাপে কাটা রোগীর জন্য ব্যবহৃত এন্টিভেনাম সরবরাহ নেই। তবে যাতে দ্রুত এন্টিভেনাম বরাদ্দ পাওয়া যায় সে জন্য চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..