শার্শায় ৫০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যাবসায়ী আটক

আঃ জলিল শার্শা উপজেলা প্রতিনিধি :যশোরের শার্শা উপজেলার  লক্ষনপুর বাজার থেকে ফেন্সিডিল সহ  মাদক ব্যাবসায়ীকে  আটক করেছে  শার্শা থানা পু‌লিশ।

আটককৃত  ব্যাক্তি হলেন- যশোর জেলার শার্শা উপজেলার বাহাদূর পুর  এলাকার মৃত  গোলাম রহমানের ছেলে আঃ ওহাব৩৮।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর৫ টার সময় অভিযান চালিয়ে উপজেলার  লক্ষন পুর বাজার থেকে  কাছে থাকা অবস্থায়  এক  মাদক ব্যাবসায়ীকে ৫০ বোতল ফেন্সিডিল সহ তাকে আাটক করে ।

শার্শা থানার পুলিশ তদন্ত কেন্দ্রের   এস, আই   আবু জাফর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন

এব্যাপারে শার্শা থানায় মাদক দ্রব্যো আইনে একটি মামলা  দায়ের করা হয়েছে। উক্ত আটককৃত আসামিকে আজ দুপুরে কোর্ট হাজতে প্রেরন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।