পাটকেলঘাটায় পাটগাছ খাওয়াকে কেন্দ্র করে কৃষককে ব্যাপক মারপিট

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার কুমিরা দাদপুর গ্রামে ছাগলে পাটগাছ খাওয়াকে কেন্দ্র করে এক গরীব অসহায় কৃষককে মারপিট করেছে একই গ্রামের প্রতিবেশী ছবেদ আলী শেখ (৪৫)। এ ঘটনায় আহত গরীব কৃষক তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র এ ভর্তি রয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, দাদপুর গ্রামের গরীব অসহায় কৃষক মৃত খোদা বখত এর ছেলে শেখ আব্দুল মালেক (৪৭) শনিবার দুপুর ১২ টার দিকে ছাগল নিয়ে মাঠে ঘাস খাওয়াচ্ছিলেন।পাশের জমিতে মৃত ভোলাই শেখের পুত্র ছবেদ আলী শেখের রোপনকৃত পাট গাছ খেয়ে ফেললে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়।

এ সময় ছবেদ আলী আব্দুল মালেক কে হাতে থাকা দা ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ঘটনাস্থলেই আব্দুল মালেক রক্তাক্ত জখম অবস্থায় বেহুশ হয়ে পড়ে থাকে। স্থানীয়রা মালেক কে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী আলামিন, এনামুল সহ অনেকে জানান, এই ছবেদ আলী এর আগে অনেক কে মারপিট করে আহত করেছে। প্রতিবেশী নান্টুর ছেলের দোড়া শির কেটে দেয়। নিজের ভাইয়ের বউকে হত্যা করে লাশ গুম করে ফেলে।

মারপিটকারী ছবেদ আলী শেখের সাথে সরাসরি কথা বললে তিনি তার অপকর্ম অকপটে স্বীকার করে বলেন, আমি যেমন মালেক কে মেরেছি তেমনি তার সব খরচ বহন করব। আহত আব্দুল মালেকের স্বজনদের দাবি, চিকিৎসা শেষে থানায় মামলা করব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।