× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্টার

পেরুর আন্দিজ হিমবাহের অর্ধেক বরফ গলে গেছে

Dutta
হালনাগাদ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
peru

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে পেরুর আন্দিজ পর্বতের অর্ধেকেরও বেশি এলাকার বরফ গলে গেছে।  বিশ্বের বেশিরভাগ গ্রীষ্মমন্ডলীয় হিমবাহের প্রতিনিধিত্ব করে আন্দিজ পর্বতমালা। দেশটির পরিবেশ মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ গ্লেসিয়ার অ্যান্ড ইকো সিস্টেমের গবেষণা রিপোর্টে জানায়, সর্বশেষ হিসাবে ১৯৬২ সাল থেকে হিমবাহগুলো ১,৩৪৮বর্গ কিলোমিটার (৫২০ বর্গ মাইল) হ্রাস পেয়েছে।

সংস্থাটি জানিয়েছে, পেরুর উত্তর আনকাশ অঞ্চলে প্রায় ৫,২৫০ মিটার (১৭,২০০ ফুট) উঁচু মাউন্ট পাস্তুরি দেশটি পর্যটন সেক্টরের সেরা আকর্ষণগুলোর অন্যতম। এর বরফ ঢাকা পৃষ্ঠের ৫০ শতাংশেরও বেশি অংশ হারিয়ে যাওয়ায় পর্যটনের ওপর সবচেয়ে বড় ধরনের হুমকি এসেছে।

গবেষণা রিপোর্টে বলা হয়, ‘এই বরফ গলন থেকে নতুন উপহ্রদ বা লেক তৈরি হচ্ছে।’ পেরু বলেছে, গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের বিশ্বের প্রায় ৭০ শতাংশ হিমবাহের অবস্থান পেরুতে। ইনস্টিটিউট বলেছে, ‘জলবায়ু পরিবর্তনের চমৎকার, সংবেদনশীল সূচক নির্ধারণে গ্রীষ্মমন্ডলীয় হিমবাহগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’


এ ক্যটাগরির আরো খবর..