আদালত নাইকো দুর্নীতি মামলায় কারাবন্দি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ৭ জানুয়ারি দিন ধার্য করেছেন ।
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনে অস্থায়ী ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান সোমবার এ আদেশ দেন।
আজ মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন থাকায় আদালতে তাকে হাজির করা হয়নি। এজন্য রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে।
খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।





