পুলিশ সুপারের স্ত্রী মিতু হত্যা ঘটনায়ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ সমাবেশ ওমানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৬ জুন’২০১৬চট্টগ্রামে   পুলিশ   সুপার   বাবুল   আক্তারের   স্ত্রী   মিতু   খাতুনদুর্বৃত্তদের   হাতে   খুনের   ঘটনায়   তার   নিজ   এলাকা   ঝিনাইদহেরশৈলকুপায় বিক্ষোভ সমাবেশ মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার   সকাল   ১০   টা   থেকে   ঘন্টাব্যাপী   বিক্ষোভ   সমাবেশ   ওমানববন্ধন   হয়   স্থানীয়   হাটফাজিলপুর   বাজারে।   এতে   স্কুল   কলেজেরশিক্ষার্থী   সহ   সর্বস্তরের   মানুষ   যোগ   দেয়।   প্লাকার্ড,   পোষ্টারহাতে নিয়ে তারা খুনীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছে।সমাবেশে অংশ গ্রহনকারীরা জঙ্গীদের গ্রেফতার ও সন্ত্রাস মুক্ত দেশগড়ার দাবিতে সবাই কে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানিয়েছেন।স্থানীয় ইউপি  চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস জানান,  জঙ্গীদেরদমন, খুনীদের গ্রেফতার দাবিতে তারা মানববন্ধন বিক্ষোভ করছে।হাটফাজিলপুর   ক্যাম্পের   ভারপ্রাপ্ত   ইনচার্জ   এএসআই   ডাবলুহোসেন   জানান,   সকাল   থেকে   বিভিন্ন   স্তরের   মানুষ   জড়ো   হয়হাটফাজিলপুর   বাজারে,   তারা   পুলিশ   সুপারের   স্ত্রী   মিতু   হত্যারখুনীদের গ্রেফতার দাবি করছে, বিক্ষোভ করছে শান্তিপূর্ণভাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।