× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

পুলিশ দু-একজন সদস্যের অপকর্মের দায় নেবে না

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

নিজস্ব প্রতিবেদক : সোমবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দু-একজন পুলিশ সদস্যের অপকর্মের দায় পুরো পুলিশ বাহিনী নিতে পারে না। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। পুলিশের ভূমিকাকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। রাষ্ট্রের জন্য এ বাহিনীর অনেকেই জীবন দিয়েছেন। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তায় সার্বক্ষণিক নিয়োজিত।’

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা সিটি করপোরেশনের দুজন কর্মকর্তার সঙ্গে পুলিশ সদস্যদের আচরণ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এ সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে শান্তি বজায় রাখতে ও সমাজে বিপর্যয় ঠেকাতে পুলিশের ১ লাখ ৬৯ হাজার সদস্য রাত-দিন মানুষের জীবন, সম্পদ, সম্মান, চলাফেরার নিরাপত্তার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। সমাজে শৃঙ্খলা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য পুলিশ জীবন বাজি রেখে কাজ করছে। মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে ২০১৫ সালেই সন্ত্রাসীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। মানুষকে সেবা দিতে গিয়ে এমন ত্যাগ পুলিশ ছাড়া অন্য পেশায় এ দেশে বিরল। দিনে হোক, রাতে হোক, সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে সারা পৃথিবীর পুলিশ। এ কাজটি করার জন্য পুলিশকে যে আইনগত দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাও মানুষের নিরাপত্তার জন্যই। সেই রোমান সভ্যতা থেকে শুরু করে আজকের পৃথিবীর সবখানেই পুলিশ এই তল্লাশি করে থাকে। এ কাজগুলো যদি না করা হয়, তাহলে সমাজ বিপর্যস্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সমাজের বৃহত্তর মানুষের নিরাপত্তার জন্য পুলিশকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটার ক্ষেত্রে আইনগত পদ্ধতি আছে।

‘কোনো পুলিশ সদস্য অপরাধে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়। বাংলাদেশ পুলিশের অধিকাংশ সদস্যই আইনগতভাবে কাজ করে। তবে বিচ্যুত হয় কেউ কেউ। কোনো ব্যক্তির বিচ্যুতিকে কোনোভাবেই প্রশ্রয় দেয় না বাংলাদেশ পুলিশ। যারা অপরাধে জড়ায়, তাদের পুলিশ হিসেবে নয়, অপরাধী হিসেবে এ দেশের প্রচলিত আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশ পুলিশ। বরখাস্ত, চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসর দিয়ে বের করে দেওয়া হয় পুলিশ বিভাগ থেকে। ফৌজদারি আদালতেও বিচার করা হয়। সে ক্ষেত্রেও সব ধরনের আইনগত ব্যবস্থা নেয় পুলিশ। ২০১৫ সালে কনস্টেবল থেকে সাব-ইন্সপেক্টর পর্যন্ত ৭৬ জনকে বরখাস্ত, চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। আলোচ্য দুজনের ক্ষেত্রেও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

কোনো ব্যক্তির স্খলন বা বিচ্যুতির জন্য পুলিশ বিভাগকে সামগ্রিকভাবে দায়ী করা অসমীচীন এবং অসংগত উল্লেখ করে বলা হয়, ‘আমরা বলতে চাই যে, সততা-অসততা মানুষের ব্যক্তিগত গুণ বা দোষ। যে কারণে সমাজের কোনো গুরুত্বপূর্ণ পেশায় থেকেও কোনো কোনো ব্যক্তি অপরাধে জড়িয়ে যায়।’

 


এ ক্যটাগরির আরো খবর..