পুলিশের বাড়িতে দু’দিন ধরে বিয়ের দাবীতে কলেজ ছাত্রীর অনশন

পুলিশের বাড়িতে দু’দিন ধরে বিয়ের দাবীতে কলেজ ছাত্রীর অনশন

দুলাল পাল, স্টাফ রিপোর্টারঃ পুলিশ কনস্টেবলের বাড়িতে দু’দিন ধরে অনশন করছেন নাসরিন আক্তার নামে এক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তিনি কোন খাবারতো দূরের কথা একফোঁটা পানিও স্পর্শ করছেননা। অবস্থার বেগতিক বুঝতে পেরে এ অনশনের ঘটনায় কনস্টেবল বাজার থেকে কাজী ডেকে আনার কথা বলে সঙ্গে সঙ্গে তার বৃদ্ধ বাবা মোঃ মোজাম্মেল হক ওরফে মুজাবালীকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন।

রোববার সন্ধ্যায় ঢাকার ধামরাই উপজেলার বাসনা গ্রামে। এ অনশনের খবর পেয়ে শত শত মানুষের ভীড় পড়ে গেছে ওই পুলিশ কনস্টেবলের বাড়িতে।

ওই কনস্টেবলের বাড়ি পালানোর ঘটনা নিশ্চিত হওয়ার পর ওই শিক্ষার্থী আত্মহত্যর হুমকি ছুড়ে দিয়েছেন। ৪৮ ঘন্টার মধ্যে তাকে বিয়ে করা না হলে সবাইকে বলে কয়ে এমনি চিরকুট লিখে তিনি আত্মহত্যা করবেন।

খবর পেয়ে সোমবার ওই পুলিশ কনস্টেবলের বাড়িতে গিয়ে নাসরিন আক্তার নামে ওই শিক্ষার্থীকে অনশনরত অবস্থায় দেখা যায়।

তিনি বলেন, কনস্টেবল সাদ্দাম হোসেন বিয়ের প্রলোভনে প্রলুদ্ধ করে বিভিন্ন স্থানে নিয়ে আমার সর্বনাশ করে ফেলেছে। এখন তাকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে না করে নানা টালবাহানা করে সময় ক্ষেপন করছে। এমনকি আগের মত আমার সঙ্গে যোগাযোগও রক্ষা করছেনা। আমি পরিস্থিতি বুঝতে পেরেই রোববার দিনশেষে সন্ধ্যার দিকে কনস্টেবল সাদ্দামের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করি। আর সাদ্দাম বাজার থেকে কাজী ডেকে আনার কথা বলে তার বাবাকে নিয়ে কৌশলে পালিয়ে গেছে। প্রয়োজনে আমার বিয়ে না হওয়া পর্যন্ত অনশন করে যাব। আমি এর শেষ দেখে ছাড়ব। দরকার হলে এজন্য প্রাণ বিসর্জন দিতেও আমি প্রস্তুত রয়েছি। তবু ওকে আমি ছাড়বনা।

এব্যাপারে অনশনরত পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রীর পিতা উপজেলার রঘুনাথপুর গ্রামের মোঃ আব্দুল লতিব বলেন, বিয়ের কথা বলে এখন বিয়ে করতে অসম্মতি। বিষয়টি সহজে ছেড়ে দেয়া হবেনা। সাদ্দাম আমার মেয়ের সাথে এটা খুবই খারাপ করেছে।

এব্যাপারে ধামরাই থানার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বিষয়টি এখনও পর্যন্ত কেউ আমাকে জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।