মেহের আমজাদ,মেহেরপুর (০৫-০১-১৭): “ঘরে ঘরে শান্তি চাই, উন্নত সমাজ গড়তে চাই” এই প্রতিপাদ্যে মেহেরপুরে জাতীয় সামাবেশ উপলক্ষে মেহেরপুরে র্যালী করেছে আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
আজ বেলা সাড়ে ১১ টার দিকে আনছার ভিডিপির কার্যালয় থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক পরিমল সিংহ। পুলিশ সুপার আনিছুর রহমান, আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আব্দুর রশিদসহ জেলার আনছার সদস্য ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।



