× Banner
সর্বশেষ
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই

পঞ্চগড়ে পুলিশ সদস্যের করোনা জয়

Kishori
হালনাগাদ: শনিবার, ৩০ মে, ২০২০
পুলিশের করোনা জয়

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলা পুলিশের এক সদস্যে করোনাকে জয় করে বাড়ী ফিরেছে। চলমান করোনাযুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে পঞ্চগড় জেলা পুলিশের করোনায় আক্রান্ত হওয়া ১ জন গর্বিত সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন।

৩০ মে (শনিবার) সকালে পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে এ করোনাযোদ্ধাকে ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।

পঞ্চগড় কারাগার থেকে এক কয়েদীকে পুলিশ স্কটের মাধ্যমে রংপুর নিয়ে যান। পরে জানা যায়, সেই কয়েদি করোনা পজেটিভ। সেই থেকে আইসোলেশনে রাখা হয় পুলিশ স্কটের সদস্যদের। এদের মধ্যে ১৩ মে একজনের করোনা পজেটিভ আসে। তাঁকে পুলিশ লাইন্স মেডিকেল সেন্টারে আইসোলেশনে রেখে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। সরকারের আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ পুলিশ সদস্যের পরপর দুইবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাঁকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।


এ ক্যটাগরির আরো খবর..