× Banner
সর্বশেষ
কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্টার

পুতিনকে থাইল্যান্ড সফরের আমন্ত্রণ থাই প্রধানমন্ত্রীর

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
putin

থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামী বছর সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

বুধবার বেইজিংয়ে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার রাতে চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ ফোরামের সম্মেলনের ফাঁকে স্রেথো ও পুতিন বৈঠক করেন। তারা বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন।

স্রেথো বলেন, আমি পুতিনকে আগামী বছর থাইল্যান্ড সফরের আমন্ত্রণ জানিয়েছি। থাই সরকারের বিবৃতি থেকে জানা গেছে, পুতিন এ আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি।

এদিকে স্রেথোর সাথে আলোচনাকালে পুতিন অশান্ত আন্তর্জাতিক পরিস্থিতির কারণে দ্বিপাক্ষিক বাণিজ্যের পতনের জন্যে দু:খ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, চলতি বছর পর্যটন নির্ভর থাইল্যান্ড ভ্রমণ করেছেন ১০ লক্ষাধিক রুশ পর্যটক। গত বছর থাইল্যান্ড ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবে চীন ও ভারতের সাথে তাল মিলিয়ে ভোট দানে বিরত ছিল।

এদিকে হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে জোরপূর্বক রাশিয়ায় নির্বাসনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এ প্রেক্ষিতে থাইল্যান্ড রাশিয়ার সাথে সহযোগিতা মূলক সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..