আগৈলঝাড়ায় পুজা মন্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন

আগৈলঝাড়ায় পুজা মন্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন

ষষ্ঠী পুজার প্রথম দিনে উপজেলা পুজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে আগৈলঝাড়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা প্রশাসরে কর্মকর্তারা।

বুধবার ৯ অক্টোবর বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন করেন কর্মকর্তারা। এ সময় তারা উপজেলার কেন্দ্রীীয় দুর্গা মন্দির, বারপাইকা সার্বজনীন দুর্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন ও দুর্গাপূজার প্রস্তুতি সম্পর্কে সার্বিক খোঁজ খবর নেন কর্মকর্তরা।

এসময় নির্বাহী অফিসার ফারিহা তানজিনের সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইন চার্জ (তদন্ত) সুশংকর, আনসার ভিডিপি কর্মকর্তা আয়শা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন, উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি মদ্য সাবেক

উপজেলা চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী, সাধারণ সম্পাদক দীনেশ চন্দ্র হালদার, যুগ্ম সম্পাদক কার্তিক বেপারীসহ প্রমুখ।
উপজেলায় মোট ১৭১টি মণ্ডপে অনুষ্ঠিতব্য পূজায় নির্বিঘেœ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দকে দিকনির্দেশনা দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।