যশোরে আগ্নেয়াস্ত্র গুলিও সহ পিতা পুত্র আটক

আঃজলিলঃবিশেষ প্রতিনিধিঃ যশোরে এক ব্যক্তি ও তার ছেলের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক শুক্রবার ভোরে সদর উপজেলার সিরাজসিংহ গ্রামের গাজী বাড়ির পারিবারিক কবরস্থানে  অভিযান চালিয়ে কবর খুঁড়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৭২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
আটককৃত দুইজন হলেন- সদর উপজেলার সিরাজসিংহা গ্রামের আব্দুল হক গাজী (৭২) ও তার ছেলে আব্দুল হালিম গাজী (৪৫)। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. গোলাম রব্বানী শেখ সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদে ভিত্তিতে  পুলিশ অস্ত্র চোরাকারবারী আব্দুল হক ও তার ছেলে হালিম গাজীকে আটক করে। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক  তাদের প্রাচীর দিয়ে ঘেরা পারিবারিক কবরস্থানের গেট খুলে ভিতরে ঢুকে মাটি খুঁড়ে একটি বিদেশি নাইন এমএম মডেলের পিস্তল, একটি বিদেশি সেভেন পয়েন্ট ৬৫ মডেলের পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুইটি পাইপগান এবং এসব আগ্নেয়াস্ত্রের ৭২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।