তালায় শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে বিক্ষোভ ও আলোচনা

তালা প্রতিনিধিঃ  তালা উপজেলা শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল ১০টার সময় তালা ডাক বাংলো চত্ত্বরে তালা উপজেলা শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী অনুযায়ী শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে তালা উপশহরের প্রধান প্রধান সড়কগুলোয় বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ সাইফুল্লাহ, উপধ্যক্ষ শফিকুল ইসলাম সফি, উপধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যাপক শফিকুল ইসলাম, নিলুফার বানু, রেজাউল ইসলাম, শুব্রত কুমার দাশ, আরশাফ আলী, নাজমুল হক প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।