পিচের রাস্তায় ইটের সলিং মহাসড়কে ভোগান্তি চরমে কালীগঞ্জ – কোটচাঁদপুর, ঝিনাইদহ – যশোর সড়ক

পিচের রাস্তায় ইটের সলিং মহাসড়কে ভোগান্তি চরমে কালীগঞ্জ – কোটচাঁদপুর, ঝিনাইদহ – যশোর সড়ক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ :  যশোর-ঝিনাইদহ এবং কালীগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কের অধিকাংশ স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দক সৃষ্টি হওয়ায় সড়কে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

এতে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। দক্ষিন – পশ্চিমাঞ্চলের সীমান্তবতী গুরুত্ব পূর্ন এ সড়ক দিয়ে মোংলা নৌবন্দর ও বেনাপোল স্থল বন্দরের অধিকাংশ মালামাল দেশের বিভিন্ন স্থানে আনা নেওয়া করা হয়। গুরুত্ব পূর্ণ এ সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, ঝিনাইদহ যশোর মহাসড়কের লাউতলা, বিষয়খালী বাজার, খড়িখালী, দোকানঘর, সরকারি মাহতাব উদ্দীন কলেজ থেকে শুরুকরে নিমতলা বাজার পর্যন্ত বাস্তার বেহালদশা। নিমতলা বাসষ্ট্যান্ড সহ সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। অপর দিকে কালীগঞ্জ – কোটচাঁদপুর সড়কের কালীগঞ্জ বাসষ্ট্যান্ড থেকে গুলশান মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় প্রতিদিই ঘটছে দূর্ঘটনা। এসব স্থানে বড় বড় গর্তের ভিতর পড়ে যানবাহন। ভাঙ্গা চুরা রাস্তা দিয়ে চলাচলে দূর্ভোগের স্বীকার হচ্ছে সাধারন মানুষ। সড়ক বিভাগের পক্ষ থেকে মাঝে মধ্যে খানা খন্দকে কিছু ইটের খোয়া দিয়ে মেরামত করলেও কয়েক দিন পর আবার আগের অবস্থায় ফিরে আসে।

সড়কে চলাচলকারী এবং বাস ট্রাক চালকরা জানান, রাস্তা খুব খারাপ। রাস্তায় গাড়ি চালানো খুব কষ্টকর। রাস্তায় বড় বড় গর্ত হওয়ার কারনে অনেক সময় গাড়ী ভেঙ্গেচুরে পড়ে থাকে। যে কারনে রাস্তায় জ্যামের সৃষ্টি হয়। গাড়ী চালকরা জানান ভাঙ্গা চুরা রাস্তা দিয়ে গাড়ী চালাতে আমাদের খুব দূর্ভোগ পোহাতে হচ্ছে। পিচের রাস্তায় ইটের সলিং এর কারনে দূর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে। কামরুল হাসান নামের এক পথচারি জানান, প্রতিদিন এইপথ দিয়েই যাওয়া আসাকরি পিচের রাস্তায় ইটের সলিং ও রাস্তায় গর্ত হবার কারনে আমাদের চলাচলে অনেক সমস্যার সমুক্ষিন হতে হচ্ছে। রিক্্ারাচালক ফজলুল করিম জানান, রাস্তায় গর্ত হবার কারনে আমাদের রিক্্ারা চালাতে অনেক কষ্ট হয়। আবার বৃষ্টি হলে রাস্তার গর্তের মদ্দি পানি জমে থাকে গাড়ী গেলে সেই কাদাপানি ছিটকে আমাদের গায়ে এসে লাগে।

কালীগঞ্জ সড়ক ও জনপদের উপ-সহকারী প্রকৌশলী তুষার কান্তি প্রামাণিক জানান, কালীগঞ্জ কোটচাঁদ অভিমুখের রাস্তাটি ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে খুব দ্রæত কাজ শুরু হবে।

এ ব্যাপারে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়্ার পারভেজ জানান, আমরা সাময়িকভাবে ভোগান্তি দূর করতে এটা করছি। তবে ফান্ড আনার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।