× Banner
সর্বশেষ
আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের -প্রবাসীকল্যাণ মন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এর বৈঠক শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি, সমুদ্র বন্দরসমূহের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত  স্বচ্ছতার সাথে অধিগ্রহণ এবং জনগণের সন্তোষ নিশ্চিত করতে হবে -ভূমিমন্ত্রী যুক্তরাজ্যে বাংলাদেশি শিল্পী দম্পতির সাফল্য গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

অনলাইন ডেস্ক

ঝিনাইদহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
ঝিনাইদহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসি খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মৃত্যু হয়। হাসি খাতুন হরিণাকুন্ডু উপজেলার পারমথুরা পুর গ্রামের কাওছার আলীর স্ত্রী।

মৃত নারীর খালা মিমি খাতুন জানান, গত ৫ দিন আগে তার জ্বর হয়। বাড়িতে ২ দিন চিকিৎসা নিয়েছে। ২ দিন আগে আরও অসুস্থ হয়ে পড়লে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে শারিরীক অবস্থার আরও অবনতি হলে বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশিদ জানান, স্থানীয় ভাবে আক্রান্ত ওই নারী ডেঙ্গুর উপসর্গ নিয়ে বুধবার দুপুরে সদর হাসপাতালে ভর্তি হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ২ জনের মৃত্যু হয়। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২১ জন। বর্তমানে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যারা স্থানীয় ভাবে আক্রান্ত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..