× Banner
সর্বশেষ
চীন-ভারত প্রতিদ্বন্দ্বিতার মাঝে কৌশলগত ভারসাম্যের সন্ধানে ঢাকা আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮

ডেস্ক

পিএসজির অনুশীলনে ফিরেছেন ক্ষমাপ্রার্থী মেসি

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
leo mesi

অনুমতি ছাড়া সৌদি আরব ভ্রমনের কারণে নিষিদ্ধ থাকায় ছয়দিন পর আজ প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) অনুশীলনে ফিরেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা  অধিনায়ক লিওনেল মেসি।

৩৫ বছর বয়সি ওই তারকার ছবিসহ এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। প্রত্যাবর্তনের ফলে আগামী শনিবার রেলিগেশনের হুমকিতে থাকা আজেচিওর বিপক্ষে ম্যাচে পিএসজির হয়ে দেখা যেতে পারে মেসিকে। লিগ ওয়ানের শিরোপা জয়ের সম্ভাবনা জোড়ালো ভাবে ধরে রেখেছে পিএসজি। ছয় ম্যাচ বাকী থাকতেই দ্বিতীয় স্থানে থাকা লেন্সের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে টেবিল টপাররা।

গত সোমবার দলীয় অনুশীলনে যোগ না দেয়ায় মেসির ওপর নিষেধাজ্ঞা জারি করে কাতারী মালিকানাধীন ক্লাবটি। অনুশীলনে যোগ না দিয়ে পিএসজির অনুমতি না নিয়েই চুক্তির কারণে সৌদি আরবের পর্যটন দূত হিসেবে উপসাগরীয় দেশটি সফরে গিয়েছিলেন মেসি।

পরে অনুতপ্ত হয়ে নিজের ইনস্টাগ্রাম একাউন্টে ক্ষমা চেয়ে একটি ভিডিও প্রকাশ করেন সাত বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী মেসি, যার ফলোয়ার ৪৫৮ মিলিয়ন। তিনি বলেন,‘ আমি নিজেই ওই সফরসুচি ঠিক করেছিলাম। এর আগেও একবার সেটি বাতিল করেছি। তবে এবার তা সম্ভব হয়নি। আমার কৃতর্মের জন্য ক্ষমাপ্রার্থী। এখন ক্লাবের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।’


এ ক্যটাগরির আরো খবর..