× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

খেলা ডেস্ক

পিএসজিতে মেসির বেতন বাড়বে, কমবে নেইমারের!

admin
হালনাগাদ: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
পিএসজিতে মেসির বেতন বাড়বে, কমবে নেইমারের!

পিএসজি মেসিকে সঠিক মূল্যায়নই করেছে। বড় অংকই খরচ করছে তারা আর্জেন্টাইন ফুটবলের জাদুকরকে।

দলটির অন্যতম সেরা তারকা নেইমারের সমানই বেতন ধরেছে মেসি। কিন্তু জানা গেছে, যতই সময় গড়াবে পিএসজিতে মেসির বেতন বাড়বে আর নেইমারের কমবে। শর্তের মারপ্যাঁচেই এমনটা ঘটবে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

লে’কিপ জানিয়েছে, পিএসজিতে এ মৌসুমে ৩ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি ১৮ লাখ টাকা) আয় করবেন মেসি। বাকি দুই মৌসুমে মেসির আরো বেতন বাড়বে। এর সঙ্গে জুড়বে আনুগত্য বোনাস। অর্থাৎ শর্ত হিসেবে এবারের বেতনের সঙ্গে আরও ১ কোটি ইউরো যোগ হবে।

অর্থাৎ পরের দুটি মৌসুমে প্রতিটিতে ৪ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ কোটি ২৪ লাখ টাকা) করে বেতন পাবেন।

পিএসজির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন নেইমার। নেইমারের নতুন চুক্তিপত্রে মেসির মতো মৌসুমের পর মৌসুম কাটানোর সঙ্গে সঙ্গে বেতনের অঙ্কও বাড়ানোর কোনো শর্ত নেই।


এ ক্যটাগরির আরো খবর..