× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

নোয়াখালী প্রতিনিধি

পা পিচলে আর্থিং তারে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
স্কুল ছাত্রের লাশ

নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে।  নিহত মো.রিয়াজ (১৫) উপজেলার ৩ নং চরক্লার্ক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেরামতপুর গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়ির মো.সেলিমের ছেলে।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার কেরামতপুর গ্রামের হাসানের মুরগির পোল্ট্রি ফার্মে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মো.বেলাল উদ্দিন বলেন, নিহত রিয়াজ একই এলাকার হাসানের মুরগির পোলট্রি ফার্মে দিনমজুর হিসেবে মাঝে মধ্যে কাজ করত। শুক্রবার দুপুরের দিকে খামারে কাজ করতে গিয়ে পা পিচলে ডোবায় পড়ে যেতে লাগে। তাৎক্ষণিক হাতের পাশে থাকা আর্থিংয়ের তার ধরে সে দাঁড়ানের চেষ্টা করে। এ সময় সে আর্থিংয়ের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..