× Banner
সর্বশেষ
সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাসের হার তুলনামূলক কম হলেও হতাশাজনক নয়ঃ প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ৬ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ এবার পাসের হার তুলনামূলক কম হলেও হতাশাজনক নয়। যারা উত্তীর্ণ হওনি তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে তোমরাই তো আগামী দিনে দেশের হাল ধরবে। এজন্য তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে। পরীক্ষায় ছেলেদের পাসের হার যাতে মেয়েদের সমান হয় সেজন্য ছেলেদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসএসসির ফলাফল হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। এসময় বরিশাল শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে আরও ভালো করার জন্যে চেষ্টা চালিয়ে যেতে হবে। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন। আর যারা ভালো করতে পারতে পারোনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। নতুন উদ্যম নিয়ে এগিয়ে যাও। তোমরা আরও ভালো করবে। সরকার শিক্ষার্থীদের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে উপবৃত্তি ছাড়া স্কুলগুলোতে টিফিনের ব্যবস্থা করেছি। সবগুলো স্কুলে যাতে এ সুবিধা থাকে সেজন্য সংশ্লিষ্টদের বলছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে। আমরা চাই বাংলাদেশ শান্তিপূর্ণভাবে সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে আসীন হোক। কে পাহাড়ি কে বাঙালি- এটা বিবেচ্য নয়, আমরা চাই পাহাড়ে শান্তি বজায় থাকুক। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করুক।

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব মো. নজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। চলতি বছরে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১০ বোর্ডে পাস করেছে ১৫ লাখ ৭৪ হাজার ১০৪ জন। পরীক্ষায় ফেলের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫৫ হাজার ৩৯৫ জন। এবার পরীক্ষার্থী ছিল  ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন।

১০ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ, যা গতবছর ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। কমেছে ২ দশমিশ ৫৮ শতাংশ। ৮টি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪০ শতাংশ, যা গতবছর ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। এবছর জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। যা গত বছর ছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। অর্থাৎ জিপিএ ৫ বেড়েছে ৫ হাজার ৮৬৮ জন।


এ ক্যটাগরির আরো খবর..