× Banner
সর্বশেষ
মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুই গবাদি পশুর মৃত্যু ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল ঢাকাকে ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরামের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের বিবৃতি  শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব

প্রকৃতই অসহায় মানুষের পাশে আছে “পাশে থাকতে চাই”

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ মে, ২০২০
পাশে থাকতে চাই

নিরুপম মন্ডল, দাকোপ(খুলনা): চলমান বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণের থাবায় দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়েছে খুলনার দাকোপ উপজেলার হতদরিদ্র  পরিবার গুলো। দিন এনে দিন খাওয়া এসব নিঃস্ব পরিবারের অধিকাংশের দিন কাটছে অর্ধাহারে। সংকটময় মুহূর্তে অসহায় এইসব পরিবারের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে ফেসবুকের মাধ্যমে গড়ে ওঠা মানবিক সংগঠন “পাশে থাকতে চাই।”
আর্থিকভাবে কিছুটা স্বচ্ছল এমন ব্যক্তিদের কাছ থেকে সাহায্য নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে সংগঠনের কর্মীরা। সংগঠনের প্রধান উদ্যোক্তা  মোঃ রনি ইসলাম দি নিউজকে জানান, লক ডাউনে পড়ে উপার্জন এবং খাদ্য সংকটে পড়া মানুষের জন্য কিছু করার চিন্তা থেকে কয়েকজন বন্ধু মিলে উপজেলা সদর চালনা পৌরসভার আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদের কাছে সাহায্য চাই। কিন্তু প্রথম দিকে তেমন সাড়া না পেয়ে কিছুটা হতাশ হই। তারপর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে প্লাটফর্ম হিসেবে বেছে নিয়ে “পাশে থাকতে চাই” নামে একটা গ্রুপ খুলি এবং পরিচিতদের গ্রুপে এড করতে থাকি। এরপর ফেসবুক এবং মেসেঞ্জারের মাধ্যমে মানুষের কাছে সহযোগিতা প্রার্থনা করি।  এছাড়াও এলাকার অনেক পরিচিত বড় ভাই-বোনদের কাছে ফোন করেও সহযোগিতা চাই এবং অভূতপূর্ব সাড়া পাই। কেউ নগদ টাকা, কেউ চাউল, কেউ আলু, কেউ সাবান, কেউ ওরস্যালাইন দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মোট ৬১জন আমাদের সহযোগিতা করেছেন।
তিনি আরও বলেন, “ফটোসেশন নয়, পাশে থাকতে চাই” এই স্লোগান নিয়ে এগিয়ে চলা সংগঠনের ১০জন কর্মী সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিরলসভাবে কাজ করছে। অর্থ/খাদ্য সংগ্রহ থেকে শুরু করে বাজার করা, প্যাকেট করা, অসহায় মানুষের বাড়িতে সেটা পৌঁছে দেওয়া সবই করছে এই কর্মীরা। কতদিন এই কার্যক্রম চলবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংগঠনের সবাই বেকার। তাই যতদিন মানুষের ভালোবাসা এবং সহযোগিতা পাব ততদিন চলবে। আর্থিক স্বচ্ছতার প্রশ্ন তুললে এই প্রতিবেদককে মোঃ রনি বললেন, আমাদের যারা সহযোগিতা করছেন অনুমতি নিয়ে তাদের নাম, সাহায্যের পরিমাণ এবং খরচের বিস্তারিত বিবরণ প্রতিনিয়ত গ্রুপে পোস্ট দিয়ে সবাইকে জানানো হচ্ছে। এই সংগঠনের সবাই আপনাদেরই ছোট ভাই। আমরা কতটুকু সৎ বা অসৎ সবই আপনাদের জানা। তাছাড়া আমি বিশ্বাস করি মানুষের বিবেক হল সবথেকে বড় আদালত। সেই আদালতে আমরা প্রতিনিয়ত জবাবদিহি করে চলেছি। সর্বোপরি ক্ষুধার্ত মানুষের কথা বলে সংগ্রহ করা টাকা বা খাদ্য যদি আমরা আত্মসাৎ করি তাহলে ত্রাণের চাল চোরদের সাথে আমাদের আর কি পার্থক্য রইল?”
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, এখনো আমাদের কার্যক্রম চালনা পৌরসভা বা এর আশেপাশে সীমাবদ্ধ রয়েছে। আগামীতে সকলের দোয়া এবং ভালোবাসা নিয়ে সমগ্র উপজেলায় এই কার্যক্রম ছড়িয়ে দিতে চাই। একই সাথে তিনি সমাজের সব বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেন।
তিনি বলেন, কেউ এক টাকা সহযোগিতা করলেও  আমরা সেটা সানন্দে গ্রহণ করব।
সহযোগিতা পাঠানোর মাধ্যমঃ
বিকাশ : ০১৯২১৫০১১৮৮
রকেট  : ০১৯২১৫০১১৮৮৭
DBBL  : ১৪৭১০৩২৯৮৬৩৪


এ ক্যটাগরির আরো খবর..