× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সাজেদা চৌধুরীকে ফুলের শুভেচ্ছা জানালেন সাবেক এমপি জুয়েল চৌধুরী

admin
হালনাগাদ: বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের উপনেতা, ফরিদপুর-২, আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফরিদপুর জেলা শ্রমিকলীগের সহসভাপতি ও সাবেক এমপি সাইফুজ্জামান জুয়েল চৌধুরী।

বুধবার সকাল ১১ টার দিকে সালথা উপজেলার রসুলপুর গ্রামে সংসদ উপনেতার নিজ বাসভবন হামিদ মঞ্জিলে এশুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী, উপনেতার মেজপুত্র সাজেদ আকবর চৌধুরী, উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী মারুফ হোসেন বকুল, ফুলসুতি ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন চৌধুরী, লিপটন চৌধুরী প্রমূখ।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুয়েল চৌধুরী বলেন, আমি ফরিদপুর-২, আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দলের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা আমাদের প্রানপ্রিয় নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীকে মনোনয়ন দিয়েছেন। সেজন্য আমরা সবাই মিলে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে মাঠে নেমেছি।


এ ক্যটাগরির আরো খবর..