পার্বত্য চট্টগ্রামে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে -পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রামে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে -পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ পার্বত্য চট্টগ্রাম, এখানে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্ম পালন করতে হবে। যুগ যুগ ধরে চলমান ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সকল ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

মন্ত্রী আজ বান্দরবান সদরে লালব্রিজ সংলগ্ন আমতলী জামে মসজিদ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪৫ লাখ টাকা ব্যয়ে আমতলী জামে সমজিদ নির্মাণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।