ছাতকে বিএনপির তিন নেতা গ্রেফতার

ছাতক প্রতিনিধিঃ ছাতকে নাশকতার আশংকায় আবু হুরায়রা ছুরত নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে শহরের মন্ডলীভোগ এলাকার তার ব্যবসায়ী কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। আবু হুরায়রা ছুরত শহরের ৭নং ওয়ার্ডের মন্ডলীভোগ (জংলীগড়) এলাকার মৃত ইউনূস আলীর পুত্র ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা রুজু করা হয়েছে। থানার ওসি আতিকুর রহমান গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, নাশকতা ঘটানোর আশংকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, বুধবার দুপুরে একই অভিযোগে যুবদল নেতা সামছু মিয়াকে গ্রেফতার করা হয়। শহরের ট্রাফিক পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। সে তাতিকোনা গ্রামের মৃত আফতাব মিয়ার পুত্র। সন্ধ্যায় কালারুকা ইউনিয়নের সাবেক মেম্বার শফিক উদ্দিনকে কালারুকা পয়েন্ট থেকে গ্রেফতার করা হয়েছে। শফিক উদ্দিন কালারুকা গ্রামের মৃত আকবর আলীর পুত্র।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।