× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

পার্বত্য অঞ্চলের একটি শিশুও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে না- শিক্ষামন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ মে, ২০১৯

বান্দরবান, ৮ জ্যৈষ্ঠ (২২ মে) : পার্বত্য অঞ্চলের একটি শিশুও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে না। তার জন্য যা করণীয় সরকার তাই করছে। ইতিমধ্যে এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে, রাঙ্গামাটিতে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করা হয়েছে। বান্দরবানে নার্সিং কলেজ ও কারিগরি বিদ্যালয় স্থাপন করা হয়েছে। এ অঞ্চলের উন্নয়নে বিদ্যুৎ একটি সমস্যা। সরকার এ সমস্যা সমাধানে সোলার প্যানেল বিতরণ শুরু করেছে। বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 আজ দুপুরে বান্দরবান জেলার অরুণ সারকী টাউন হলে শিক্ষা মন্ত্রণালয়, এটুআই ও বান্দরবান জেলা প্রশাসনের যৌথ আয়োজনে শিক্ষার জন্য আলো ও সোলার পরিচালিত মাল্টিমিডিয়া ক্লাসরুম কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

পার্বত্য জেলায় শিক্ষক সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, মামলার কারণে দীর্ঘদিন এনটিআরসির নিয়োগ বন্ধ ছিল। যার কারণে শিক্ষক সংকট হয়েছে। খুব শীঘ্রই পার্বত্য অঞ্চলের শিক্ষক সংকটের সমাধান করা হবে এবং এ অঞ্চলের বাসিন্দাদের এখানেই পদায়ন করা হবে।

অনুষ্ঠানে গেস্ট অভ্ অনার হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চটগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মেসবাহুল ইসলাম, এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মোস্তফিজুর রহমান, বান্দরবান জেলার জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম, বান্দরবানের পুলিশ সুপার মোঃ জাকির হোসেন মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী তিন পার্বত্য জেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে সোলার পরিচালিত মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার সোলার প্যানেল ও লাইট বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..