× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি

পার্কে ‘পরকীয়ায় ব্যস্ত’ থাকায় মায়ের দুই শিশু মারা গেল সুইমিংপুলে

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
parke porokia

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজাবাড়ি এলাকায় অবস্থিত ‘গার্ডেন পার্কের’ সুইমিংপুলে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ সময় ওই পার্কে শিশুদের মা পরকীয়ায় ব্যস্ত ছিলেন বলে পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে।দুই শিশুর পিতার নাম মোখলেসুর রহমান মিন্টু, তিনি পেশায় রাজমিস্ত্রি। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলা সদরের রতনপুর এলাকায়। স্ত্রী সন্তানদের নিয়ে গদারবাগ এলাকার নবীন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।এনিয়ে গ্রামের বাড়ীতে চলছে শোকের মাতম।
নিহতরা হলো ৩ বছর বয়সি ফাহিম ও ৫ বছর বয়সী আদিজা। কাল রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সময় পার্কের ভেতরেই ওই দুই শিশুর মা জিন্নাত আরা উপস্থিত ছিলেন। দুই শিশুর লাশ উদ্ধারের পর জিন্নাত আরাকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজামান জানান, জিজ্ঞাসাবাদে দুই শিশুর মা জানিয়েছে- জুলহাস নামে এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। পরকীয়া প্রেমিক জুলহাসের সঙ্গে সময় কাটাতে দুই শিশুসন্তানকে নিয়ে শনিবার বিকালে গদারবাগের বাসা থেকে রাজাবাড়ি গার্ডেন পার্কে আসেন। গার্ডেন পার্কে ঢোকার পর জিন্নাত আরা দুই শিশুকে অরক্ষিত অবস্থায় ছেড়ে দিয়ে আড়ালে বেঞ্চে বসে জুলহাসের সঙ্গে প্রেমালাপে সময় কাটাতে থাকেন। কিভাবে তার দুই সন্তান সুইমিংপুলের পানিতে পড়েছে সে জানে না। এদিকে ঘটনার পর পরকীয়া প্রেমিক জুলহাস পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে দুই শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। দুই শিশুর পিতা মোখলেছুর রহমান জানান, বিকালে তার স্ত্রী মোবাইলে কল করে দুই বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে বলে জানায়। পরে সন্ধ্যার দিকে দুই সন্তানের মৃত্যুর বিষয়টি জানতে পারেন। তার অভিযোগ, স্ত্রী পরকীয়া প্রেমিক জুলহাসের সঙ্গে পার্কে ঘুরতে গিয়ে পরিকল্পিতভাবে বাচ্চা দুটিকে হত্যা করে পানিতে পড়ার নাটক সাজিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..