× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

পাবনায় প্রতিমা ভাঙচুর,যুবলীগকর্মী গ্রেফতার

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
পাবনায় প্রতিমা ভাঙচুর

পাবনার সুজানগরে দুর্গা মণ্ডপের প্রতিমা ভাঙচুরের ঘটনায় সুজানগর এনএ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়নের ভাই মো. বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চুকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

বাচ্চু আলমগীর সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মো. লোকমান প্রামাণিকের ছেলে।

এর আগে গত মঙ্গলবার রাতে পৌরসভার মানিকদীর পালপাড়া এবং এর ৩ দিন আগে পৌরসভার নীশিপাড়া দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরপরই মানিকদীর (পালপাড়া) মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন

পাবনা পুলিশ সুপার মো. মোরতাজা আলী খান সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টির নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় রোববার বাচ্চুকে গ্রেফতার করা হয়।

এর আগে গত মঙ্গলবার রাতে পৌরসভার মানিকদীর পালপাড়া এবং এর ৩ দিন আগে পৌরসভার নীশিপাড়া দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর মানিকদীর (পালপাড়া) মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা করেন।

পুলিশ সুপার বলেন আরও বলেন, গ্রেফতার যুবলীগকর্মী মো.বাচ্চু আলমগীর ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..